Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৫:২৮ AM || প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:১২ PM

খুলনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বিভাগীয় কমিশনার-মোখতার আহমেদ

News Image

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা

আজ ০৯ ডিসেম্বর ২০২৫  (মঙ্গলবার) "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। 
খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশিদুল ইসলাম খান অতিরিক্ত পুলিশ কমিশনার, কেএমপি খুলনা। এসময় আরও উপস্থিত ছিলেন শেখ জয়নুদ্দীন অতিরিক্ত ডিআইজি খুলনা, জালাল উদ্দিন আহাম্মদ, পরিচালক, দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় খুলনা, 

মোহাম্মদ মাহবুবুর রহমান পুলিশ সুপার খুলনা,ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মনি মোহন সাহা। স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক, মোঃ আবদুল ওয়াদুদ। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষ্যে অনুষ্ঠানের শুরুতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। 


এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভায় খুলনা জেলার বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।